ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাজধানীর দুই ভবনে এডিসের লার্ভা, সাড়ে চার লাখ টাকা জরিমানা

এডিস মশার লার্ভা পাওয়ায় রাজধানীর গুলশান এলাকায় দুটি ভবনে এডিসের লার্ভা পাওয়ায় জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। একটি বহুতল ভবন ও বেসরকারি ব্যাংককে এ জরিমানা করা হয়।


বুধবার (১১ আগস্ট) ডিএনসিসি’র অঞ্চল-৩ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। অভিযানে, কনকর্ড আই কে টাওয়ারকে চার লাখ টাকা, এইচ এস বি সি ব্যাংককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, অভিযানে মোট ৪০টি স্থাপনা পরিদর্শন করা হয়। এর মধ্যে এই দুটি স্থাপনাতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। পরে আর্থিক জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ads
ads
ads

Our Facebook Page

↑